ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

খুলনার রূপসায় পাটকলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

খুলনার রূপসায় বেসরকারি মালিকানাধীন সালাম জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে।বুধবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জাবুসা এলাকায় অবস্থিত পাটকলটিতে আগুনের সূত্রপাত ঘটে। তবে আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি।


খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা মো. আব্দুল কাদির বলেন, বিকেল ৫টা ৩৮ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও ৮টি ইউনিট যুক্ত হয়। তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে মোট ১৬টি ইউনিট কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।


ads
ads
ads

Our Facebook Page

↑